সংবাদ শিরোনাম
আশুলিয়ার মাটির পাতিল এখন বিদেশের বাজারে
নিজস্ব প্রতিবেদক
· §à
দৈনিক সংবাদ

আশুলিয়ার মাটির পাতিল এখন বিদেশের বাজারে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকার সেগুনবাগান ও কাঁঠালতলী এলাকার একটি ছড়া-খাল থেকে দিনদুপুরে ও রাতের আঁধারে নির্বিচারে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে ধসে পড়ছে পাহাড় এবং বিলীন হচ্ছে উর্বর কৃষিজমি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন এলাকাবাসী।
বুধবার (১৮ নভেম্বর) সরেজমিনে এলাকা পরিদর্শনে পরিবেশ ধ্বংসের ভয়াবহ চিত্র দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, ছড়া-খাল থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কারণে একদিকে পাহাড়গুলো তাদের প্রাকৃতিক অস্তিত্ব হারাচ্ছে, অন্যদিকে ভাঙনের কবলে পড়ে নষ্ট হচ্ছে আশপাশের শত শত বিঘা আবাদি জমি। বন বিভাগ ও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও নজরদারির অভাবেই এ ধরনের কর্মকাণ্ড দিন দিন বাড়ছে বলে দাবি তাঁদের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, দিন-রাত সমানতালে ওই এলাকা থেকে মাটি ও বালু কেটে নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, এই ধ্বংসযজ্ঞ দিন দিন বাড়ছে। প্রশাসন ও বন বিভাগের উদাসীনতার সুযোগ নিয়ে সরকারি সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ নির্বিচারে নষ্ট করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবদু রহিম আক্ষেপ করে বলেন, “বাঁশখালী সীমান্তঘেঁষা সেগুনবাগান ও কাঁঠালতলী মাঠ এলাকায় বর্তমানে যে ধ্বংসলীলা চলছে, তা কল্পনার বাইরে। মাটিখেকোরা সাধারণ মানুষের কোনো কথাই তোয়াক্কা করছে না। প্রতিবাদ করতে গেলেই তারা স্থানীয় লোকজনকে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। সাধারণ মানুষ এখন ভয়ে মুখ খুলতেও সাহস পাচ্ছে না। আমরা চাই, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার নিষেধ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে তাঁরা সরকারি সম্পদ ও পরিবেশ ধ্বংস করে চলেছেন। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ বলেন, “পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত গুরুতর। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
পরিবেশবাদীদের মতে, এভাবে পাহাড় ও ছড়া-খাল কেটে মাটি ও বালু উত্তোলন অব্যাহত থাকলে অচিরেই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে পারে এওচিয়া ইউনিয়ন। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা না হলে এলাকার জীববৈচিত্র্য ও কৃষি অর্থনীতি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
সম্পর্কিত
দৈনিক সংবাদ
সম্পাদক : মোঃ রাকিবুজ্জামান